ads


জাতীয় জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি ও ইটালি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ঢাকায় যুব ক্রীড়া মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রীর অফিসে সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন ইতালিতে খেলাধুলার আরো প্রসার ঘটানোর নির্দেশ প্রদান করেন। মন্ত্রী বলেন, ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তার বিস্তার ঘটাতে হবে। এ সময় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন এর সাথে সুইজারল্যান্ড আওয়ামী লীগের এক নেতাও উপস্থিত ছিলেন। 
জনাব জসিম উদ্দিন পবিত্র ঈদুল আযহা উদযাপন এবং কুরবানী দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্বপরিবারে গমন করেন। তিনি শিগগিরই ইতালিতে ফিরে আসবেন বলে জানা গেছে।

আরও খবর