ads

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরে জলোচ্ছ্বাস ও ভূমিধসের বিষয়ে সতর্ক বার্তা দিল। 

বুধবার চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুসারে আগামী তিনদিন সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে মর্মে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বুধবার (১৯ জুন) সতর্কবাণীতে উল্লেখ রয়েছে। এছাড়াও উক্ত সতর্ক বার্তায় চট্টগ্রাম বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এমতাবস্থায়, আবহাওয়া অফিসের সতর্ক বার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস এবং ভূমিধসের বিষয়ে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাউন্সিলরদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে চসিকের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা প্রদান করেছে।

আরও খবর