টাওয়ার হ্যামলেটসের ছোট ব্যবসাগুলোর সহায়তায় চালু হলো এনার্জি রিডাকশন প্রোগ্রাম
- অনলাইন ডেস্ক
- 15 Apr 2023, 06:32 PM
গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কঠিন এই সময়ে টাওয়ার হ্যামলেটসের ছোট ছোট ব্যবসাগুলি যাতে এনার্জী খাতে অর্থ সাশ্রয় করতে পারে, সেজন্য ১ লাখ ৮৫ হাজার পাউন্ডের একটি নতুন ফ্রি কর্মসূচি চালু করেছে কাউন্সিল। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্যাস বিদ্যুত অর্থাৎ জ্বালানীর খরচ এবং পরিবেশগত প্রভাব কমাতে এই বিনিয়োগ সাহায্য করা।





