পশ্চিমবঙ্গে নতুন রেকর্ড গড়ল শাহরুখের ‘জওয়ান’
মুক্তির দিনই ‘জওয়ান’ সিনেমার ৭ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে। আর সব মিলিয়ে এরইমধ্যে মোট ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। ফিল্ম বাণিজ্য বিশ্লেষকদের দাবি, প্রথম দিনেই ১০০ কোটি টাকা আয় করতে পারে ‘জওয়ান’।
এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি নিজের (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘হাওয়া’ পরিষ্কার - বাংলায় নতুন রেকর্ড গড়ল জওয়ান! এক লক্ষ পঁচিশ হাজার টিকিট বিক্রি হয়েছে। মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘যদিও প্রিয়া সিনেমার সঙ্গে ‘জওয়ান’ নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। এখানে নির্দিষ্ট তারিখে অন্য কোনো ছবি প্রদর্শনে কোনো বাধ্যবাধকতা নেই। জওয়ান এই বছরের সবচেয়ে বড় হিট সিনেমা হতে চলেছে। এটির সমস্ত চুক্তিতে ন্যায্য শর্তের যোগ্য।’

এদিকে বাংলায় 'জওয়ান' নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে যে কলকাতায় সিনেমাটির শো রাখা হয়েছে ভোর ৫ টা থেকে, আর শেষ শো রয়েছে রাত ২টা ১৫ মিনিটে। অর্থাৎ কেউ চাইলে কাজ শুরু করার আগে, কিংবা সারাদিনের কাজের শেষে 'জওয়ান' দেখে নিতে পারবেন। তবে শুধু কলকাতাতেই নয়, জেলা শহর রায়গঞ্জের কল্যানী মাল্টিপ্লেক্সেও রাত ২.১৫তে 'জওয়ান'-এর শো রয়েছে। এদিকে আবার নিউটাউনের 'মিরাজ' সিনেমায় ভোর ৫টায় 'জওয়ান'-এর শো রয়েছে।
এদিকে 'জওয়ান'-এর প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে মেলা তথ্য বলছে, এখনও পর্যন্ত ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। আর সব মিলিয়ে মোট ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।
মনোবালা বিজয়বালান টিকিট বিক্রির পরিসংখ্যান শেয়ার করে টুইটে লিখেছেন, 'জাতীয় মাল্টিপ্লেক্স - পিভিআর - ১,৫১,২৭৮, আইএনওএক্স - ১,০৬,২৯৭, সিআইএনইপিওএলআইএস - ৫২,৬১৫ ৷ মোট টিকিট বিক্রি হয়েছে - ৩,১০,১৯০টি। আয়ের পরিমান - ১১.৯৮ কোটি। শহর জুড়ে সমস্ত থিয়েটার - দিল্লি এনসিআর - ৫৪,২৩৮টি টিকিট অর্থাৎ ২.৫৭ কোটি টাকার টিকিট। মুম্বই - ৫০,৭০১টি টিকিট অর্থাৎ ২.০৮ কোটি টাকার টিকিট। বেঙ্গালুরু - ৪৮,১৮৪টি টিকিট অর্থাৎ ১.৮৪ কোটি টাকার টিকিট। হায়দ্রাবাদ - ৬৮,৪০৭ টি টিকিট অর্থাৎ ১.৬৬ কোটি টাকার টিকিট। কলকাতা - ৪৫,৯৭৭ টি টিকিট অর্থাৎ ১.৪৬ কোটি টাকার টিকিট। চেন্নাইয়ে - ৬০,৪১৫ টি টিকিট অর্থাৎ- ১.০৬ কোটি টাকার টিকিট। ভারত জুড়ে সমস্ত থিয়েটারের টিকিট বিক্রি হয়েছে -৭,২৭,২০০। মোট -২০.০৬ কোটি টাকার টিকিট (সংরক্ষিত আসন ব্যতীত)। হিন্দুস্তান টাইমস






