আবারও কমলো সোনার দাম
দুদফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
-
২১ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা
-
১৮ ক্যারেটের এক ভরি সোনা: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা
-
সনাতন পদ্ধতির এক ভরি সোনা: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।






