ads

আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেন আদালত।

আদালতের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারাও। তারা জানান, নিয়ম অনুযায়ী আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে এনটিআরসিএ।

ফেল করা প্রার্থী মো. মিলন বলেন, ‘আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন। আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।’

এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান বলেন, আদালতের নির্দেশনার কপি আজ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে চেয়ারম্যান স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আরও খবর