ads

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও খবর