ads

গতকাল বুধবার রাজধানীর পল্টন টাওয়ারের বিপিজিএমইএ সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সামিম আহমেদ এ তথ্য জানান।

গতকাল ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিপিজিএমইএর গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্তির জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এ সময় নেতারা প্লাস্টিকশিল্পের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার করার দাবি জানিয়েছেন। এছাড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবে রফতানিমুখী প্লাস্টিকশিল্পের জন্য আমদানি যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের ওপর শুল্কহার টেক্সটাইল শিল্পের মতো ১ শতাংশে নামিয়ে আনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিশেষ বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়।

এমন পরিস্থিতিতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে আমদানি যন্ত্রপাতির ওপর শুল্ক সুবিধা চেয়ে সরকারের কাছে ১৫টি সংশোধিত প্রস্তাব দিয়েছে বিপিজিএমইএ।

আরও খবর