মেঘনায় ধরা পড়লো সাড়ে ৩ কেজির ইলিশ
- অনলাইন ডেস্ক
- 17 Jun 2025, 10:21 AM
মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার সূর্যমুখী মাছ ঘাটে বিক্রির জন্য বিশাল এই মাছ আনেন জেলেরা।
জানা যায়, স্থানীয় কামাল উদ্দিনের ‘মা মৎস্য আড়তে’ ডাকে বিক্রি হয় মাছটি। ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন এক ব্যাপারী।
এ বিষয়ে সূর্যমুখী মাছ ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, জেলেদের জালে এত বড় মাছ খুব কমই ধরা পড়ে। এই মাছটি বাজারে আনার পর দেখতে অনেকে ভিড় করেন। এই ঘাটে আজকে থেকে মাছ বিক্রি শুরু হলো। প্রথম দিনেই এতো বড় মাছ বিক্রি করতে পেরে খুশি সবাই।






