র্যাব ডিজি শহিদুর ডিএমপি কমিশনার মাইনুল হাসান
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (চলতি দায়িত্ব) করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে র্যাবের ডিজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরেই ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মো. মাইনুল হাসান। এরপর তিনি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সব সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।






